ফেসবুক মেসেঞ্জার

আপনার ফেসবুক পেজের জন্য এআই চ্যাটবট

ফেসবুকে ক্রেতারা ঘুরেফিরে একই প্রশ্ন করেন — দাম কত, সাইজ আছে, ডেলিভারি চার্জ কত, স্টকে আছে কি না। আর বেশিরভাগ প্রশ্ন আসে রাত বারোটার পরে। TellMore AI আপনার নিজের পণ্যের তালিকা দেখে সব উত্তর দেয়, ক্রেতা যে ভাষায় লিখেছেন সেই ভাষাতেই।

ফ্রি ট্রায়াল শুরু করুনপ্যাকেজ ও দাম৩ দিন ফ্রি। কার্ড লাগবে না।

পেজে এটা যা করে

  • মেসেঞ্জারের প্রতিটি মেসেজের উত্তর কয়েক সেকেন্ডে, বাংলা বা ইংরেজিতে।
  • উত্তর আসে আপনি যা শিখিয়েছেন তা থেকে — আপনার পণ্য, দাম, ডেলিভারি চার্জ, সময়সূচি। বানিয়ে কিছু বলে না।
  • পোস্টের কমেন্টে উত্তর দেয়, আর একই মানুষকে ইনবক্সে মেসেজ পাঠায় যাতে বিক্রিটা এগোয়।
  • ভয়েস মেসেজ বোঝে — আমাদের দেশের অনেক ক্রেতা লিখতে চান না, বলে দেন।
  • অর্ডার নেয়: নাম, ফোন, ঠিকানা, পণ্য, পরিমাণ — সব Orders ট্যাবে জমা হয়।
  • সেবাভিত্তিক ব্যবসা হলে Google Calendar-এ সরাসরি মিটিং বসিয়ে দেয়।

সংযোগ করতে এক ক্লিক

নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে পেজ বেছে অনুমতি দিন। কোনো আইডি খুঁজতে হয় না, টোকেন কপি করতে হয় না, কিছু ইনস্টলও করতে হয় না। আপনার চালানো সব পেজ তালিকায় আসে, Business Portfolio-র পেজও।

সংযোগের সঙ্গে সঙ্গে বট উত্তর দেওয়া শুরু করে। Channels ট্যাবের সুইচ দিয়ে যেকোনো সময় থামানো যায়। আর আপনি নিজে মেসেঞ্জার বা Business Suite-এ যা লেখেন, সেটাও একই ইনবক্সে আসে — তাই বট আপনার বলা কথা আবার বলে না।

নিয়ন্ত্রণ আপনার হাতেই

সব কথোপকথন Inbox ট্যাবে দেখা যায়, পেজ ধরে আলাদা করেও দেখা যায়। এক চাপে যেকোনো চ্যাট নিজে নিতে পারেন — তখন ওই ক্রেতার জন্য বট চুপ থাকে।

Analytics-এ দেখবেন কতগুলো মেসেজের উত্তর গেল, কতগুলো অর্ডারে গড়াল, আর ক্রেতারা সবচেয়ে বেশি কী জানতে চেয়েছেন।

সাধারণ প্রশ্ন

সেট করতে কি ডেভেলপার লাগবে?

না। ফেসবুক দিয়ে লগইন, পেজ বাছাই, অনুমতি — তিনটা ধাপ। কম্পিউটারে কিছু ইনস্টল করতে হয় না।

বাংলায় উত্তর দেবে তো?

হ্যাঁ। ক্রেতা যে ভাষায় লিখেছেন সেই ভাষায় উত্তর দেয় — বাংলা, ইংরেজি, বা ইংরেজি হরফে লেখা বাংলা। ভয়েস মেসেজও বোঝে।

ভুল দাম বলে দেবে না তো?

না। উত্তর আসে আপনার দেওয়া তালিকা আর নির্দেশনা থেকে। না জানা প্রশ্নে আন্দাজে কিছু না বলে আপনাকে জানিয়ে দেয়।

আমি নিজে উত্তর দিলে কী হয়?

বট বুঝে যায় এবং ওই কথোপকথনে চুপ থাকে, যাতে ক্রেতা দুই রকম উত্তর না পান।

আরও দেখুন

ফ্রি ট্রায়াল শুরু করুন