ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম DM ও কমেন্ট অটোমেশন

ইনস্টাগ্রামে বিক্রি শুরু হয় পোস্টের নিচে। কেউ লিখলেন "price?" আর অপেক্ষা করলেন। TellMore AI কমেন্টের উত্তর দেয়, একই মানুষকে ইনবক্সে মেসেজ পাঠায়, আর কথাটা অর্ডার পর্যন্ত নিয়ে যায় — রাত তিনটাতেও, বাংলায়।

ফ্রি ট্রায়াল শুরু করুনপ্যাকেজ ও দাম৩ দিন ফ্রি। কার্ড লাগবে না।

কী কী স্বয়ংক্রিয় হয়

  • প্রতিটি ডিরেক্ট মেসেজের উত্তর, আপনার পণ্যতালিকা থেকে।
  • পোস্ট ও রিলের কমেন্টে উত্তর, সঙ্গে ওই ব্যক্তিকে আলাদা করে মেসেজ।
  • ভয়েস মেসেজ আর ছবি — ক্রেতা যা চান তার ছবি পাঠাতে পারেন।
  • অর্ডার নেওয়া, আর সব Orders ট্যাবে জমা থাকা।
  • মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে একই ইনবক্স, তাই এক ক্রেতা তিন জায়গায় লিখলেও একটাই কথোপকথন।

কী কী লাগবে

একটা ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট (Business বা Creator)। dashboard থেকে ইনস্টাগ্রাম দিয়ে লগইন করে অনুমতি দিলেই হলো।

ক্রেতা যে ভাষায় লিখেছেন বট সেই ভাষায় উত্তর দেয়, আর আপনার শেখানো তথ্যের বাইরে যায় না। না পারলে পুরো কথোপকথনসহ আপনাকে জানিয়ে দেয়।

সাধারণ প্রশ্ন

DM আর কমেন্ট দুটোতেই উত্তর দেয়?

হ্যাঁ, দুটোতেই। চাইলে যেকোনো একটা বন্ধ রাখতে পারেন। কমেন্টের উত্তর ছোট থাকে, বিস্তারিত যায় ইনবক্সে।

Business অ্যাকাউন্ট লাগবে?

হ্যাঁ, প্রফেশনাল অ্যাকাউন্ট দরকার। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বদলানো ফ্রি, ইনস্টাগ্রামের সেটিংসে এক মিনিটের কাজ।

ক্রেতা কি বুঝবেন এটা বট?

বট নিজেকে মানুষ বলে দাবি করে না। বেশিরভাগ ক্রেতার কাছে জরুরি হলো উত্তরটা সঠিক আর সঙ্গে সঙ্গে পাওয়া — আর যেকোনো সময় আপনি নিজে কথা নিতে পারেন।

আরও দেখুন

ফ্রি ট্রায়াল শুরু করুন