ডকুমেন্টেশন

শুরু করা

অ্যাকাউন্ট খোলা থেকে TellMore AI প্রথম কাস্টমারকে উত্তর দেওয়া পর্যন্ত। সময় লাগবে মিনিট পনেরো — কোনো আইডি খুঁজতে বা টোকেন পেস্ট করতে হবে না।

৬ মিনিটের পড়া

TellMore AI আসলে কী করে

TellMore AI একটাই এআই এসিস্ট্যান্ট, যে আপনার কাস্টমারকে Facebook Messenger, Instagram, WhatsApp আর আপনার নিজের ওয়েবসাইটে উত্তর দেয় — কাস্টমার যে ভাষায় লিখেছে, সেই ভাষাতেই।

আপনি যা শেখাবেন সেখান থেকে সে আপনার ব্যবসা বুঝে নেয়, তারপর নিজেই উত্তর দিতে থাকে। প্রতিটা কথোপকথন আপনি এক ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন, আর যেকোনো মুহূর্তে TellMore AI-এর হাত থেকে দায়িত্ব নিজে নিতে পারবেন।

ধাপগুলো, পরপর

  1. ১অ্যাকাউন্ট খুলুন। ব্যবসার নাম, ইমেইল আর পাসওয়ার্ড। আমরা একটা লিংক ইমেইল করব — সেটা খুলে ইমেইল নিশ্চিত করুন। অ্যাকাউন্ট app থেকে খুললে লিংকটা আপনাকে সাইন ইন করা অবস্থায় app-এই ফিরিয়ে আনবে; ব্রাউজার থেকে খুললে সেখানেই ড্যাশবোর্ড খুলবে, সাইন ইন করে নিন। ইমেইলটায় আগে থেকেই লগইন থাকলে (যেমন টিম মেম্বারের ইমেইল) ফর্ম সেটা জানিয়ে সাইন ইন করতে বলবে — টিম মেম্বারের ইমেইল দিয়ে নিজের আলাদা ব্যবসা খোলা যায় না। আমাদের হোম পেজে কোনো প্যাকেজ বেছে থাকলে সেটা ফর্মের উপরে লেখা থাকবে।
  2. ২প্যাকেজ বাছুন। আগে বলুন আপনি কী করেন — আমি প্রোডাক্ট বিক্রি করি (অনলাইন শপ) নাকি আমি সার্ভিস দিই (এজেন্সি, ক্লিনিক, কোচিং সেন্টার…) — তারপর ফ্রি ট্রায়াল (TellMore AI, সাথে একজন টিম মেম্বার; প্রতি অ্যাকাউন্ট আর প্রতি পেজ বা ফোন নম্বরে একবার, কার্ড লাগে না) অথবা Basic, Pro বা Enterprise। প্রতিটা প্যাকেজেই টিম মেম্বার থাকেন — কাস্টমারের মানুষ দরকার হলে তাঁরা TellMore AI-এর কাছ থেকে চ্যাট হাতে নেন। হোম পেজে বাছা প্যাকেজ আগে থেকেই বাছাই করা থাকবে।
  3. ৩ট্রায়াল শুরু করুন, অথবা পেমেন্ট দিন। ফ্রি ট্রায়াল সাথে সাথে শুরু হয়। পেইড প্যাকেজের পেমেন্ট অনলাইনে; পেমেন্ট হয়ে গেলেই পরের ধাপে যাবেন।
  4. ৪ব্যবসা সেট আপ করুন — মোটামুটি পাঁচ মিনিট। ট্রায়াল আর পেইড প্যাকেজ দুটোতেই একই, উপরে একটা দাগ দেখায় আপনি কোথায় আছেন: আপনার ব্যবসা (নাম, ফোন নম্বর আর শহর / এলাকা — তিনটাই দিতে হবে), TellMore AI-কে শেখান (নিজের ভাষায় ব্যবসার কথা লিখুন; দোকান হলে ডেলিভারি আর পেমেন্ট, সার্ভিস হলে সার্ভিস আর দাম — TellMore AI এখান থেকে নিজের ট্রেনিং লিখে নেয়, আপনি দেখে নেন), আপনার প্রোডাক্ট (দোকান: একটা একটা করে, ছবি থেকে অনেকগুলো, স্প্রেডশিট বা প্রোডাক্টের লিংক দিয়ে) অথবা দামের তালিকা বা ব্রোশিওর (সার্ভিস, না দিলেও চলে), একটা চ্যানেল যুক্ত করুন (নিজের Facebook, Instagram বা WhatsApp দিয়ে এক ক্লিকে) আর সার্ভিস হলে Google Calendar। প্রতিটা ধাপে পরে করব আছে, আর বাকিটা পরে — ড্যাশবোর্ডে যান চাপলে সাথে সাথে ড্যাশবোর্ড খোলে — যা বাদ দেবেন, সেগুলো সেখানে অপেক্ষা করবে। Shop Inbox / Service Inbox-এ (AI নেই) শেখানোর ধাপ নেই, সেবা ব্যবসার ডকুমেন্টের ধাপও নেই, আর সেটআপ শেষ হয় আপনার ইনবক্স তৈরি দিয়ে।
  5. ৫TellMore AI টেস্ট করুন, তারপর লাইভ করুন (পরের অংশ)।
ব্যবসার ধরন শুধু একটা নাম নয় — এটা ড্যাশবোর্ড বদলে দেয়। অনলাইন শপ পায় ক্যাটালগ আর অর্ডার; এজেন্সি তার বদলে পায় সার্ভিস ও তথ্য আর বুকিং। পরে প্রোফাইল থেকে বদলানো যায়, তবে এখনই ঠিকটা বাছলে ঝামেলা কম।

ব্যবসার ধরন বাছাই

অনলাইন শপএজেন্সি
আপনি বিক্রি করেনদাম আর স্টক আছে এমন পণ্যসেবা, সময়, বা দক্ষতা
TellMore AI-কে শেখানো হয়আপনার পণ্যের তালিকা দিয়েআপনার ডকুমেন্ট আর প্রশ্নোত্তর দিয়ে
দুটো ট্যাব হয়ে যায়ক্যাটালগ · অর্ডারসার্ভিস ও তথ্য · বুকিং
TellMore AI পারেচ্যাটেই অর্ডার নিতেআপনার Google Calendar-এ মিটিং বুক করতে

TellMore AI তৈরি হয়ে যাওয়ার পর: পরীক্ষা, তারপর লাইভ

নতুন TellMore AI শুরু হয় পরীক্ষা অবস্থায়: পেজ কানেক্ট করা যায়, কাস্টমারের প্রতিটা মেসেজ ইনবক্সে আসে (আর আপনাকে জানানো হয়), কিন্তু TellMore AI এখনো কাউকে উত্তর দেয় না — যাতে কোনো কাস্টমার অসম্পূর্ণ TellMore AI-এর সামনে না পড়ে। সেট আপ শেষ হয় TellMore AI পরীক্ষার জন্য তৈরি পর্দায়, আর পরীক্ষা চলার সময় হোমে একই তালিকা থাকে — লাইভ করার আগে: একটা চ্যানেল কানেক্ট করা, প্রোডাক্ট যোগ করা (দোকান), TellMore AI আপনার ব্যবসা জানে, ডেলিভারি আর পেমেন্ট (দোকান) বা সার্ভিস আর দাম (সার্ভিস) লেখা, TellMore AI পরীক্ষা করুন-এ TellMore AI-কে একবার চালিয়ে দেখা, আর — করলে ভালো — সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া। যে লাইন বাকি, তার পাশে এখনই করুন থাকে। প্রথম দিনে এই চারটা কাজ, এই ক্রমে:

  1. ১অন্তত একটা চ্যানেল যুক্ত আছে কিনা দেখে নিন — সেট আপের সময় বাদ দিয়ে থাকলে যুক্ত অ্যাকাউন্ট ট্যাব খুলুন (Facebook, Instagram, WhatsApp বা আপনার ওয়েবসাইট)।
  2. ২TellMore AI পরীক্ষা করুন চাপুন — হোমে, প্রতিটা পাতার ওপরে (ফ্লাস্কের বোতাম), বা মেনুতে TellMore AI-এর নিচে সবার প্রথমে — আর কাস্টমাররা যা জিজ্ঞেস করে তা-ই জিজ্ঞেস করুন: দাম, ডেলিভারি, অর্ডার, মিটিং। TellMore AI আপনার আসল প্রোডাক্ট আর ট্রেনিং থেকে উত্তর দেয়, আর সেখানে কিছুই সেভ হয় না বা কারো কাছে যায় না।
  3. ৩কোনো উত্তর ঠিক না হলে TellMore AI শেখান ট্যাবে গিয়ে ঠিক করুন, তারপর আবার পরীক্ষা করুন।
  4. ৪লাইভ করুন চাপুন। কিছু বাকি থাকলে (প্রোডাক্ট নেই, ট্রেনিংয়ের কোনো ধাপ বাকি, TellMore AI-কে একবারও পরীক্ষা করা হয়নি) আগে সতর্কবার্তা হিসেবে দেখায় — তবুও লাইভ করা যায়। এরপর থেকে TellMore AI আপনার কানেক্ট করা পেজ আর নম্বরে প্রত্যেক কাস্টমারকে উত্তর দেয়।
ফ্রি ট্রায়ালে পরীক্ষা চলে ৩ দিন। ট্রায়ালের নিজের দিনগুলো শুরু হয় আপনি লাইভ করলে — কিন্তু তার আগের পরীক্ষার একটা সীমা আছে: ট্রায়াল শুরু করার পর ৩ দিন। তারপর এআই থেমে যায় (পরীক্ষা, AI Assistant, ছবি থেকে প্রোডাক্ট যোগ) আর জানায় যে পরীক্ষার দিন শেষ (“Your testing days are over”) — যতক্ষণ না আপনি লাইভ করুন চাপেন (তখন ফ্রি ট্রায়াল শুরু হয়) বা কোনো প্যাকেজ নেন। লাইভ করতে এআই লাগে না, তাই এটা সবসময় চাপা যায়।

নিজের ফোনে পরীক্ষা

হোমের TellMore AI পরীক্ষা করুন হলো ড্যাশবোর্ডের ভেতরের একটা প্রিভিউ। আসল জিনিসটা — নিজের ফোনে আপনার পেজ, Instagram বা WhatsApp — চালিয়ে দেখতে পরীক্ষার কার্ডে (বা সেট আপের শেষ পর্দায়) নিজের ফোনে পরীক্ষা করুন খুলুন। সেখানে আপনার ব্যবসার টেস্ট কোড (যেমন TEST-4F7K2Q) থাকে, আর থাকে আপনার নিজের পেজ বা নম্বরের চ্যাট খোলার বোতাম; WhatsApp-এ কোডটা আগে থেকেই লেখা থাকে।

  1. ১ফোন থেকে কোডটা পাঠান। TellMore AI জানাবে যে আপনি এখন টেস্টার।
  2. ২কাস্টমাররা যা জিজ্ঞেস করে, তা-ই জিজ্ঞেস করুন। পরীক্ষা চলার সময় TellMore AI আপনাকে উত্তর দেয় — তবুও কোনো কাস্টমারকে নয়।
  3. ৩কোডের নিচে টেস্টারদের তালিকা থাকে (সর্বোচ্চ ১০ জন — পরিবারের কেউ বা কর্মীরাও পরীক্ষা করতে পারেন), সেখান থেকে বাদ দেওয়া যায়। লাইভ করার পরও তাঁরা থেকে যান, তাই পরে আবার পরীক্ষায় ফিরলে একইভাবে কাজ করে।
কাস্টমার দেখার আগে কোনো পরিবর্তন নিজে দেখে নিতে চান? যুক্ত অ্যাকাউন্ট → পরীক্ষায় ফিরুন চাপলে আবার লাইভ না করা পর্যন্ত TellMore AI উত্তর দেবে না; এর মধ্যেও কাস্টমারের মেসেজ ইনবক্সে আসতে থাকবে।
যা যুক্ত করছেন তার কোনোটাই স্থায়ী নয়। প্রতিটা চ্যানেলে চালু/বন্ধ সুইচ আছে, আর Disconnect বাটনও আছে। চ্যানেল বন্ধ করলে মেসেজ হারায় না — শুধু TellMore AI উত্তর না দিয়ে আপনার জন্য অপেক্ষা করে।
তবু আটকে গেছেন?
আমাদের লিখুন — TellMore AI নয়, একজন মানুষ উত্তর দেবে।
যোগাযোগ