ডকুমেন্টেশন

সেটিংস

যা কিছু বদলানো যায়, সব এক জায়গায় — আর ড্যাশবোর্ডের কোন জিনিস কোথায় আছে।

ট্যাবটা খুলুন৩ মিনিটের পড়া

কোন জিনিস কোথায়

বাঁ দিকের মেনু (ফোনে নিচের আরও) পাঁচ ভাগে সাজানো। নামগুলো Meta Business Suite-এর মতো, তাই পেজ চালাতে ওটা ব্যবহার করলে চেনা লাগবে।

ভাগএতে যা আছে
ইনবক্সহোম, ইনবক্স আর কমেন্ট — কাস্টমার যেখানে আপনাকে লেখেন, আর এক নজরে আজকের দিন।
বিক্রিঅর্ডার আর ক্যাটালগ — কী বিক্রি করেন আর কী কেনা হলো। সার্ভিস ব্যবসায় এই ভাগের নাম বুকিং, তাতে থাকে বুকিং আর সার্ভিস ও তথ্য।
ইনসাইটসইনসাইটস আর মার্কেটিং মেসেজ — হিসাব দেখা আর কাস্টমারের কাছে পৌঁছানো।
TellMore AITellMore AI পরীক্ষা করুন, TellMore AI শেখান আর এআই এসিস্ট্যান্ট — TellMore AI-কে যাচাই করা আর শেখানো।
ব্যবসাটিমের লোকজন, যুক্ত অ্যাকাউন্ট, সেটিংস আর বিলিং ও পেমেন্ট — আপনার টিম, আপনার পেজ আর নম্বর, সব সেটিং, আর আপনার প্যাকেজ।

সব সেটিং এক জায়গায়

সেটিংস খুললে সব সেটিং ভাগ ভাগ করে দেখাবে, প্রতিটার পাশে এক লাইনে লেখা থাকে সেটা কী করে। যেকোনো লাইনে চাপ দিলে খুলবে।

ওপরের খোঁজার ঘরে বাংলা বা ইংরেজি যেকোনো শব্দ লিখে খুঁজতে পারেন — যেমন *কুরিয়ার*, *ভাষা*, *নোটিফিকেশন* বা *courier*।

কুরিয়ার আর গুগল ক্যালেন্ডার সেটিংসের ভেতরেই খোলে — অর্ডারের Couriers বোতাম আর বুকিংয়ের ক্যালেন্ডার কার্ডে যা আছে, হুবহু সেটাই। তাই যেকোনো জায়গা থেকে যুক্ত করা, বদলানো বা বিচ্ছিন্ন করা যায়।

ভাগসেটিং
আপনার ব্যবসাব্যবসার তথ্য (নাম, লোগো, ফোন, শহর, ওয়েবসাইট, ব্যবসার ধরন) · যুক্ত অ্যাকাউন্ট (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট চ্যাট) · কমেন্টের উত্তর · কুরিয়ার (দোকানের জন্য) · গুগল ক্যালেন্ডার (সার্ভিস ব্যবসার জন্য) · প্রোডাক্ট ও স্টক (দোকানের জন্য) · মিটিংয়ের সময় (সার্ভিস ব্যবসার জন্য)
TellMore AITellMore AI শেখান · অটো মেসেজ (ফলো-আপ, রেটিং চাওয়া, বুকিং রিমাইন্ডার, কখন চ্যাট আবার TellMore AI-এর কাছে ফিরবে) · TellMore AI-এর ধরন (TellMore AI শেখান খোলে) · এআই কী
আপনার টিমসেটিংস → টিমের নিয়ম — চ্যাট কীভাবে ভাগ হবে, অপেক্ষার সতর্কতা, রাতের সারাংশ, এআই কোচ আর কমিশন (টিমের লোকজন → নিয়ম-এর মতোই)
প্যাকেজ ও অ্যাকাউন্টবিলিং ও পেমেন্ট · সহ-মালিক · কাজের খাতা · এই ফোন বা কম্পিউটারের নোটিফিকেশন · ভাষা আর আলো/অন্ধকার · অ্যাকাউন্ট আর লগ আউট

সহ-মালিক: পার্টনারের নিজের লগইন

ভাই, বন্ধু বা স্বামী-স্ত্রী মিলে ব্যবসা চালালে নিজের পাসওয়ার্ড কাউকে দেবেন না। সেটিংস → সহ-মালিক-এ প্রত্যেক পার্টনারকে আলাদা সহ-মালিক লগইন দিন।

সহ-মালিক আপনার মতোই সব করতে পারেন: ইনবক্স, অর্ডার, প্রোডাক্ট, TellMore AI শেখানো, চ্যানেল, টিম, বিলিং ও পেমেন্ট। প্রত্যেকে নিজের ইমেইলে ঢোকেন, তাই কে কী করল সবসময় বোঝা যায়।

সহ-মালিক যোগ, বন্ধ বা বাদ দেওয়া, মূল লগইন বদলানো আর ব্যবসা মুছে ফেলা — এগুলো শুধু আপনি, মানে মূল মালিক, করতে পারেন।

প্যাকেজেই সহ-মালিক থাকে: Basic-এ ১ জন, Pro-তে ৩ জন, Enterprise-এ ৫ জন; ফ্রি ট্রায়াল, Pay as you go আর Inbox প্যাকেজে ১ জন।

  1. ১সেটিংস → সহ-মালিক খুলে সহ-মালিক যোগ করুন-এ উনার নাম আর ইমেইল লিখুন।
  2. ২সহ-মালিক যোগ করুন চাপুন। উনার ইমেইলে আমন্ত্রণ যাবে, তাতে Set your password বোতাম: উনি নিজের পাসওয়ার্ড বানিয়ে সাথে সাথে ঢুকবেন। না ঢোকা পর্যন্ত লেখা থাকবে আমন্ত্রণ পাঠানো হয়েছে; আবার পাঠান চাপলে নতুন লিংক যায়। (নিজে পাসওয়ার্ড দিতে চাইলে আগে বরং আমি নিজেই পাসওয়ার্ড দেব চাপুন।)
  3. ৩কিছুদিনের জন্য থামাতে বন্ধ করুন চাপুন। একেবারে শেষ করতে বাদ দিন চাপুন: উনার লগইন মুছে যাবে, উনার ফোনে আপনার নোটিফিকেশনও আর যাবে না।

আরও লাগবে? বিলিং ও পেমেন্ট → আরও যোগ করুন খুলে সহ-মালিক-এর + চাপুন: প্রতিজন মাসে ৳৫০০ (নিজের AI key-এর প্যাকেজে অর্ধেক), প্যাকেজের বাকি দিনের হিসাবে। নবায়নের আগে − চেপে কমানো যায়।

কাজের খাতা: কে কী করেছেন

সেটিংস → কাজের খাতা-এ প্রতিটা বদল, কে করেছেন সহ, নতুনটা আগে — মূল মালিক আর সব সহ-মালিক একই তালিকা দেখেন: প্রোডাক্ট যোগ, বদল বা মুছে ফেলা, দাম বদল (আগের আর নতুন দাম), TellMore AI-এর নির্দেশনা চালু বা আগেরটা ফেরানো, AI কী, চ্যানেল বন্ধ বা বিচ্ছিন্ন, পেমেন্ট শুরু, সহ-মালিক যোগ বা বাদ, আর টিমের কাজ।

প্রতিটা লাইনে লেখা থাকে আপনি, মূল মালিক, অথবা সহ-মালিক বা টিম মেম্বারের নাম। টিম মেম্বাররা এই তালিকা কখনো দেখেন না — এতে টাকার হিসাব আছে।

অন্য মালিক জরুরি কিছু বদলালে সাথে সাথে জানবেন

কোনো সহ-মালিক (বা টিম মেম্বার) দাম কমালে বা প্রোডাক্ট মুছলে, TellMore AI-এর নির্দেশনা চালু করলে, AI কী বদলালে, চ্যানেল বন্ধ বা বিচ্ছিন্ন করলে, পেমেন্ট শুরু করলে, বা সহ-মালিক যোগ-বাদ করলে — বাকি সব মালিক সাথে সাথে ফোনে আর ঘণ্টায় 🔔 জানতে পারবেন। AI কী, চ্যানেল বিচ্ছিন্ন আর সহ-মালিকের বদল ইমেইলেও যায়। নিজের করা বদলের খবর আপনাকে দেওয়া হয় না।

এমন ইমেইল দিন যেটায় আগে থেকে TellMore অ্যাকাউন্ট নেই। একটা লগইন একটাই ব্যবসার — যে ইমেইলে নিজের অ্যাকাউন্ট আছে বা যেটা কোনো টিমে আছে, সেটা নেওয়া হবে না।
সেটিংস: সব সেটিং ভাগ করে সাজানো, প্রতিটার পাশে এক লাইনে লেখা সেটা কী করে, আর ওপরে খোঁজার ঘর — যেকোনো শব্দ লিখে খুঁজে নিন।সেটিংস: সব সেটিং ভাগ করে সাজানো, প্রতিটার পাশে এক লাইনে লেখা সেটা কী করে, আর ওপরে খোঁজার ঘর — যেকোনো শব্দ লিখে খুঁজে নিন।
সেটিংস: সব সেটিং ভাগ করে সাজানো, প্রতিটার পাশে এক লাইনে লেখা সেটা কী করে, আর ওপরে খোঁজার ঘর — যেকোনো শব্দ লিখে খুঁজে নিন। বড় করে দেখতে ছবিতে চাপ দিন

অটো মেসেজ, প্রোডাক্ট ও স্টক, মিটিংয়ের সময়

এগুলো সেটিংসের ভেতরেই খোলে। যেকোনো সুইচ চাপলেই সাথে সাথে সেভ হয় আর সেভ হয়েছে দেখায়; সেভ না হলে আগের অবস্থায় ফিরে যায় আর সেটা জানিয়ে দেয়। আগে এগুলো TellMore AI শেখান → আচরণ-এ ছিল আর চালু করুন চাপার অপেক্ষায় থাকত — এখন আর না।

সেটিংকী করে
ফলো-আপ মেসেজকেউ জিজ্ঞেস করেছিল কিন্তু অর্ডার বা বুকিং করেনি — আপনার বেছে দেওয়া ঘণ্টা (১ থেকে ২২) পর TellMore AI তাকে একবার মনে করিয়ে দেয়। উত্তর দিলে সাথে সাথে থেমে যায়। ঘণ্টা বা কথাটা বদলে মেসেজ সেভ করুন চাপুন; কথা খালি রাখলে আগে থেকে লেখা মেসেজটা যায়।
কেমন লাগল, জিজ্ঞেস করুনঅর্ডার ডেলিভারি বা মিটিং শেষ হলে কাস্টমারের কাছে একবার ১–৫ রেটিং চাওয়া হয়। ১ বা ২ এলে আপনাকে জানানো হয়।
বুকিং রিমাইন্ডারসার্ভিস ব্যবসার জন্য: কনফার্ম মিটিংয়ের আগের দিন আর এক ঘণ্টা আগে, ইমেইলে আর চ্যাটে। দুটোই, একটা, বা কোনোটাই না।
চ্যাট আবার TellMore AI-এর হাতেআপনি বা আপনার টিম চ্যাট হাতে নিয়ে চুপ হয়ে গেলে, বেছে দেওয়া সময় পরে TellMore AI চ্যাটটা আবার নেয় — অথবা কখনো না।
প্রোডাক্ট কীভাবে দেখানো হবেদোকানের জন্য: ছবি আর লেখা, অথবা Order this আর More details বোতামসহ কার্ড।
অর্ডারের সাথে স্টকদোকানের জন্য: অর্ডার নিলে তার জিনিসগুলো স্টক থেকে কমে; বাতিল বা ফেরত হলে আবার যোগ হয়।
মিটিংয়ের সময়সার্ভিস ব্যবসার জন্য: গুগল ক্যালেন্ডারের ফাঁকা সময় থেকে TellMore AI কোন দিন আর কোন ঘণ্টাগুলো দেবে।
ফলো-আপ সর্বোচ্চ ২২ ঘণ্টা অপেক্ষা করে: কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পর Facebook, Instagram আর WhatsApp মেসেজের দরজা বন্ধ করে দেয়, আর ফলো-আপ ঘণ্টায় একবার দেখা হয়। তার পরে পাঠালে পৌঁছায় না।
প্রোফাইল আর এআই ইঞ্জিন আগের মতোই আছে, এখন সেটিংস থেকে খোলে। যুক্ত অ্যাকাউন্ট মেনুতে নিজের জায়গায় আছে, ব্যবসা ভাগে। এগুলোর কোনোটা খোলে এমন লিংক বা নোটিফিকেশন আগের মতোই কাজ করে, আর প্রতিটার ওপরে ← সেটিংস লিংক থাকে ফিরে যাওয়ার জন্য।
তবু আটকে গেছেন?
আমাদের লিখুন — TellMore AI নয়, একজন মানুষ উত্তর দেবে।
যোগাযোগ