ডকুমেন্টেশন

প্যাকেজ

একটি ফ্রি ট্রায়াল, তারপর দোকানের জন্য তিনটি আর সেবার জন্য তিনটি আকার — নিজের AI কী থাকলে প্রতিটির দাম কম, আর সংখ্যাগুলো নিজের মতো ঠিক করে নেওয়া যায়। প্রতিটা প্যাকেজে TellMore AI আর সেলস টিম একসাথে: আগে TellMore AI উত্তর দেয়, কাস্টমারের মানুষ দরকার হলে আপনার টিম মেম্বাররা চ্যাট হাতে নেন। কোনটা আপনার, আর সীমায় পৌঁছালে কী হয়।

৬ মিনিটের পড়া

TellMore AI আর টিম একসাথে, প্যাকেজ একটাই

Shop আর Service প্যাকেজে TellMore AI চলে, আর প্রতিটাতেই টিম মেম্বার রাখা যায়: কেউ ধরা থাকেন না, যতজন দরকার বিলিং ও পেমেন্ট থেকে যোগ করেন। প্রতিটা কাস্টমারের উত্তর আগে TellMore AI দেয়। কাস্টমারের মানুষ দরকার হলে — অভিযোগ, রিফান্ড, কেউ নিজে মানুষ চাইলে, বা TellMore AI উত্তর দিতে না পারলে — চ্যাটটা আপনার কোনো টিম মেম্বারের কাছে যায়। প্রত্যেকের নিজের আলাদা লগইন, আর আপনি দেখতে পান কে উত্তর দিল, কে বিক্রি করল, কে কতক্ষণ অনলাইনে ছিল।

একটা ব্যবসায় একসাথে একটাই প্যাকেজ চলে। ফ্রি ট্রায়ালে TellMore AI-এর সাথে একজন টিম মেম্বার থাকেন, যাতে দুটো একসাথে কীভাবে চলে দেখে নিতে পারেন।

Shop / Service প্যাকেজফ্রি ট্রায়াল
উত্তর কে দেয়আগে TellMore AI; মানুষ দরকার হলে আপনার টিমআগে TellMore AI; মানুষ দরকার হলে আপনার টিম মেম্বার
আলাদা লগইনসহ টিম মেম্বারআছে — ধরা নেই, বিলিং ও পেমেন্ট থেকে যোগ করুন১ জন
কোন চ্যাট কার, হাতে বিক্রি লেখা, লিডের অবস্থা, প্রতিজনের রিপোর্টআছেআছে
AI Assistant, কমেন্টের অটো-উত্তর, ছবি আর ভয়েস বোঝা, TellMore AI শেখানআছেআছে
সব চ্যানেলের এক ইনবক্স, ব্রডকাস্ট, ওয়েবসাইট চ্যাট, রিপোর্টআছেআছে
নিজের AI key-তে কম দামআছে—

দুটি আলাদা সিঁড়ি

দোকান আর সেবা একই জিনিস কেনে না। দোকান গ্রাহককে ক্যাটালগ দেখায়, ছবি মিলিয়ে পণ্য খুঁজে দেয়, অর্ডার নেয়। সেবা আপনার আপলোড করা ডকুমেন্ট থেকে উত্তর দেয় আর ক্যালেন্ডারে সময় বুক করে।

তাই প্যাকেজ দুই ভাগে। আপনি শুধু নিজের ব্যবসার ভাগটাই দেখবেন — সাইন আপের সময় যেটা বেছেছিলেন। নিচে যেগুলোর পাশে আলাদা করে কিছু লেখা নেই, সেগুলো দুই দিকেই আছে।

দোকানসেবা
উত্তর আসেআপনার পণ্যের ক্যাটালগ থেকেআপনার আপলোড করা ডকুমেন্ট থেকে
যা নেয়অর্ডারবুকিং
গ্রাহকের পাঠানো ছবিপণ্যের সাথে মিলিয়ে দেয়—
Google Calendar—মিটিং বুক করে, লিংক পাঠায়

ফ্রি ট্রায়াল

সবার জন্য একই, কারণ শুরুতে আপনি হয়তো এখনো ঠিক করেননি। একটি চ্যানেলে দিনে ৩০টি TellMore AI-উত্তর, আর সব ফিচার চালু — যাতে নিজের গ্রাহকদের সাথে TellMore AI কেমন করে দেখতে পারেন। সাথে একজন টিম মেম্বারও থাকেন, যাতে প্যাকেজ বাছার আগে দেখে নিতে পারেন TellMore AI কীভাবে একটা চ্যাট মানুষের হাতে দেয়।

কোনো খরচ নেই, কার্ড লাগে না। শেষ হলে TellMore AI উত্তর দেওয়া বন্ধ করে, কিন্তু কিছুই মুছে যায় না — আপনার পণ্য, ডকুমেন্ট আর কথোপকথন সব থেকে যায়।

তিনটি আকার

তিনটি করে দুই সেট: একটা দোকানের জন্য, একটা সেবার জন্য। দুটো একইভাবে বাড়ে — উত্তর, চ্যানেল, AI Assistant-এর প্রশ্ন, টিম মেম্বার — তবে দোকানের মাপ পণ্য যোগে, আর সেবার মাপ নথি যোগে। সেবার দাম কম, কারণ AI-কে কোনো ক্যাটালগ পড়তে হয় না। নিজের AI কী থাকলে দুই সেটেই দাম কম।

প্রতিটি ধাপে সব ফিচার আছে। বড় প্যাকেজ নিলে নতুন কিছু খোলে না — ছবি দেখে পণ্য মেলানো, কমেন্টের উত্তর, ক্যালেন্ডার বুকিং, AI Assistant — সবকটাই তিনটি প্যাকেজে আছে, ফ্রি ট্রায়ালেও। আর প্রতিটা পেইড প্যাকেজ নিজের AI key-তে কম দামে কেনা যায়। আপনি কিনছেন আকার: কতগুলো উত্তর, কটা চ্যানেল, কতজন টিম মেম্বার, কত পণ্য বা কত নথি।

প্রতিটা প্যাকেজের কার্ডে শুধু তার সংখ্যাগুলো থাকে — উত্তর, প্রোডাক্ট বা ডকুমেন্ট, টিম মেম্বার, AI Assistant-এর প্রশ্ন, ব্রডকাস্ট। প্যাকেজগুলোর নিচে প্রতিটা প্যাকেজে যা আছে — সবগুলো যা করে, চার ভাগে: কাস্টমারের উত্তর দেয়, বিক্রি করে ও পৌঁছে দেয় (সার্ভিস ব্যবসায়: বুকিং নেয় ও খোঁজ রাখে), আপনার টিম, আর ব্যবসা বাড়ায়। একই তালিকা আছে বিলিং ও পেমেন্ট পাতায়, সাইন আপের সময় প্যাকেজ বাছাইয়ে, আর হোম পাতায় আপনার প্যাকেজ → আপনার প্যাকেজে কী কী আছে-এ।

BasicProEnterprise
TellMore AI-উত্তর৩,০০০ / মাস৮,০০০ / মাস১৮,০০০ / মাস
চ্যানেল২টি + ওয়েবসাইট উইজেটতিনটিই + ওয়েবসাইট উইজেটতিনটিই + ওয়েবসাইট উইজেট
AI Assistant প্রশ্ন / মাস১০০৪০০৮০০
ব্রডকাস্ট / মাস১০৪০১০০
টিম মেম্বার০ — যোগ করা যায়০ — যোগ করা যায়০ — যোগ করা যায়
সব ফিচারআছেআছেআছে
অগ্রাধিকার সহায়তা——আছে
অনলাইন শপের জন্য
দোকানের জন্যShop BasicShop ProShop Enterprise
মাসিক দাম (লঞ্চ দাম, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)৳২,৭৯৯৳৫,৯৯৯৳১১,৯৯৯
নিজের AI কী থাকলে / মাস৳১,৩৯৯৳২,৯৯৯৳৫,৯৯৯
মোট যত পণ্য যোগ করা যাবে (প্রতি মাসে নতুন হয় না)৫০০১,০০০২,৫০০
ওয়েবসাইট লিংক থেকে পণ্য / মাস১০৪০১০০
ছবি দেখে পণ্য মেলানোআছেআছেআছে
ছবি দিয়ে পণ্য যোগআছেআছেআছে
এজেন্সির জন্য
সেবার জন্যService BasicService ProService Enterprise
মাসিক দাম (লঞ্চ দাম, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)৳২,৪৯৯৳৪,৯৯৯৳৯,৯৯৯
নিজের AI কী থাকলে / মাস৳১,২৪৯৳২,৪৯৯৳৪,৯৯৯
মোট যত নথি যোগ করা যাবে (প্রতি মাসে নতুন হয় না)২০৬০১৫০
Google Calendar বুকিংআছেআছেআছে
কমেন্টের উত্তরআছেআছেআছে

একটা কার্ড, প্রয়োজনমতো বাড়ে

দামের পাতা আর হোম পাতায় AI প্যাকেজ একটাই কার্ড। শুরু Basic দিয়ে; + চেপে যেকোনো সংখ্যা বাড়ান — উত্তর, প্রোডাক্ট বা ডকুমেন্ট, AI Assistant প্রশ্ন, টিম মেম্বার — দামও সাথে বাড়ে। আপনার সংখ্যার দাম Pro-র দামে পৌঁছালেই কার্ড Pro হয়ে যায়, তারপর একইভাবে Enterprise — তাই কম জিনিসের জন্য পরের প্যাকেজের চেয়ে বেশি টাকা কখনো দিতে হয় না।

কার্ডের ওপরের বোতামগুলো — দামসহ Basic · Pro · Enterprise — চাপলে সোজা সেই প্যাকেজের নিজের সংখ্যায় চলে যায়। Buy চাপলে কার্ডে যে প্যাকেজ দেখাচ্ছে সেটাই আপনার সংখ্যা নিয়ে কেনা হয়। নিজের AI key আর বছরের দামও একইভাবে চলে, নিজেদের দামে।

পে-অ্যাজ-ইউ-গো: ক্রেডিট

যে ব্যবসায় কাস্টমার কম, বা যে সবে শুরু করছে, তার জন্য: কোনো মাসিক ফি নেই। মোবাইলের ব্যালেন্সের মতো ক্রেডিট recharge করুন, আর প্রতিটা AI কাজে তার নিজের ক্রেডিট কাটবে। সব ফিচার আছে; ক্রেডিট থাকা পর্যন্ত TellMore AI কাজ করে।

৳১ = ১০ ক্রেডিট, তাই ৳৫০০ = ৫,০০০ ক্রেডিট। প্রতিটা recharge অন্তত ৳৫০০, বিলিং ও পেমেন্ট → Recharge-এ; প্যাকেজ কেনাই আপনার প্রথম recharge। টাকা দেওয়ার আগেই পর্দায় দেখায় কী পাবেন (৳৫০০ = ৫,০০০ ক্রেডিট ≈ ১,২৫০টা উত্তর)। আপনার টিমের হাতে লেখা উত্তর ফ্রি। বিলিং ও পেমেন্ট → কোন কাজে কত ক্রেডিট-এ সব দাম দেখা যায়।

প্রতিটা recharge ১২ মাস ব্যবহার করা যায়; তারপর তার বাকি অংশের মেয়াদ শেষ। ২০% বাকি, প্রায় শেষ আর শেষ হলে আপনাকে জানানো হয়: তখন recharge না করা পর্যন্ত সব AI কাজ থামে (উত্তর আর ড্যাশবোর্ডের AI কাজ)। কাস্টমারের মেসেজ আরও ৩ দিন সেভ হয়, প্রতিদিন একবার মনে করিয়ে দেওয়া হয়; তারপর অ্যাকাউন্ট ঘুমিয়ে যায়: নতুন মেসেজ আর রাখা হয় না (আপনার চ্যাট, প্রোডাক্ট আর সেটিংস থাকে), আর recharge করলেই সাথে সাথে আবার চালু হয়। বিলিং ও পেমেন্ট-এ দেখা যায় কত ক্রেডিট আছে, তাতে কত উত্তর হবে, পরের অংশের মেয়াদ কবে শেষ, আর হিসাব: প্রতিটা recharge, আর প্রতিদিনের উত্তর ও অন্য AI কাজ। recharge-এর টাকা ফেরত হয় না।

কোন কাজে ক্রেডিট লাগেক্রেডিটটাকা
TellMore AI-এর একটা উত্তর৪৳০.৪০
কমেন্টের উত্তর৩৳০.৩০
কাস্টমারের ছবি পড়া৭৳০.৭০
ভয়েস মেসেজ শোনা৫৳০.৫০
AI অ্যাসিস্ট্যান্টকে একটা প্রশ্ন৪৳০.৪০
ইনবক্স AI হেল্পার (সারাংশ, খসড়া, তথ্য)৫৳০.৫০
একটা প্রোডাক্টের ছবি পড়া২৳০.২০
আপনার ওয়েবসাইটের একটা পাতা পড়া২০৳২.০০
টিমের একটা AI রিপোর্ট১৬৳১.৬০

AI ছাড়া: Shop Inbox ও Service Inbox

যে ব্যবসা সব চ্যানেলের জন্য একটা ইনবক্স চায় আর নিজের টিম দিয়ে উত্তর দিতে চায়, AI ছাড়া: Shop Inbox ও Service Inbox। প্রতিটা চ্যাটের উত্তর দেয় আপনার টিম — Messenger, Instagram, WhatsApp আর ওয়েবসাইট চ্যাট এক জায়গায় — ৩ জন টিম মেম্বার সহ (আরও লাগলে বিলিং ও পেমেন্ট-এ), আর কাস্টমারের পাঠানো ছবি ও ভয়েসের জন্য ৫০০ MB (৫০০ MB করে বাড়ানো যায়)।

অল্প একটু AI চান, শুধু যেখানে কাজে লাগে? কেনার পর বিলিং ও পেমেন্ট-এ প্যাক হিসেবে যোগ করুন — প্রতিটা প্যাক মাসের একটা বরাদ্দ, ব্যবহারের সাথে সাথে গোনা হয় আর দেখা যায়, প্রতিটায় সর্বোচ্চ ১০টা প্যাক। এই প্যাকেজে AI কখনো আপনার কাস্টমারকে উত্তর দেয় না।

মাসেবছরে
Shop Inbox / Service Inbox৳১,৯৯৯৳১৯,৯৯০
যে AI যোগ করা যায়প্রতি প্যাক / মাসপ্রতি প্যাকে
Inbox AI helper — প্রতিটা চ্যাটের পাশে সারাংশ, উত্তরের খসড়া, কাস্টমারের তথ্য৳৯৯২০০ বার
AI Assistant — প্রোডাক্ট যোগ করে, অফার সেট করে, ব্যবসা নিয়ে প্রশ্নের উত্তর দেয়৳৪৯১০০ প্রশ্ন
AI টিম রিপোর্ট — AI coach আর রাতের টিম সারাংশ৳৬৯৬০টা রিপোর্ট
ছবি থেকে প্রোডাক্ট (দোকান)৳৪৯৫০টা প্রোডাক্ট

নিজের মতো সংখ্যা

কোনো প্যাকেজের চেয়ে একটু বেশি লাগে? যেকোনো প্যাকেজে আরও লাগবে? সংখ্যা বাড়িয়ে নিন চাপুন — এখানে, হোম পেজে বা বিলিং ও পেমেন্ট পাতায় — আর স্লাইডার দিয়ে সংখ্যাগুলো বাড়ান। দাম সাথে সাথে বদলায়, আর বাড়ানো প্যাকেজটাই কিনে নেন — দাম কোনো বড় প্যাকেজের সমান হলে সেই বড় প্যাকেজটাই কেনেন, তার দামে, তার বড় সংখ্যাগুলোসহ। প্রতি ধাপে নিচের দাম যোগ হয়; প্যাকেজের নিজের সংখ্যার নিচে কখনো নামে না। মাসের মাঝখানে Add more দিয়ে বাড়ালে শুধু বাকি দিনগুলোর দাম; সংখ্যাগুলো বড় প্যাকেজের সমান হলে সেই প্যাকেজে চলে যান, এখনকারটার বাকি দিনের দাম বাদ দিয়ে। নিজের AI key-তে প্রতিটা ধাপ অর্ধেক দাম; বাৎসরিক প্যাকেজে দশ মাসের দাম। Team members ধাপ দিয়ে টিম মেম্বারও একজন একজন করে বাড়ানো যায়। হালনাগাদ দাম সবসময় বিলিং ও পেমেন্ট পাতায় দেখা যায়।

প্রতি ধাপStandard / মাসনিজের AI key / মাস
+৫০ TellMore AI-উত্তর৳৪০৳২০
+৫০ AI Assistant প্রশ্ন৳৫০৳২৫
অনলাইন শপের জন্য
দোকানের জন্যStandard / মাসনিজের AI key / মাস
+৫০ পণ্য৳৫০৳২৫
এজেন্সির জন্য
সেবার জন্যStandard / মাসনিজের AI key / মাস
+৫ নলেজ ফাইল৳৫০৳২৫

সীমায় পৌঁছালে কী হয়

ফিচার ফুরায় না — সবগুলোই আপনার আছে। যা ফুরাতে পারে তা হলো জায়গা: মাসের উত্তর, যোগ করা পণ্য বা নথি, AI Assistant-এর প্রশ্ন, ওয়েবসাইট ইমপোর্ট, ব্রডকাস্ট।

পণ্য আর নথি গোনা হয় যোগ করার সময়, আর সংখ্যাটা প্যাকেজ যত দিন ব্যবহার করবেন, তত দিনের মোট — প্রতি মাসে নতুন করে শুরু হয় না। প্রতিটা যোগ একটা কমায়, আর মুছে ফেললে তা ফেরত আসে না — কারণ যোগ করার সময়ই AI সেটা পড়ে রেখেছে, খরচ হয়ে গেছে। আরও জায়গা লাগলে বিলিং ও পেমেন্ট পাতার Add more দিয়ে বাড়িয়ে নিন, বা বড় প্যাকেজ নিন — নতুন বড় সংখ্যায় আগের যোগগুলোও ধরা থাকে।

বিলিং ও পেমেন্ট পাতায় প্যাকেজের নিচে প্রতিটা মিটার দেখায় — কতটা ব্যবহার হলো আর কতটা বাকি। Profile-এও একই মিটার আছে।

ফুরালে ড্যাশবোর্ড বলে দেয় কোন সীমা আর কতটুকু, আর কিছুই মুছে যায় না। উত্তর ফুরালে মাস না ঘোরা, Add more দিয়ে উত্তর না বাড়ানো, বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত TellMore AI নতুন গ্রাহককে উত্তর দেওয়া বন্ধ রাখে; ইনবক্স চালু থাকে, আপনি নিজে উত্তর দিতে পারেন। পণ্যের জায়গা ফুরালে যেগুলো আছে সেগুলো বিক্রি হতে থাকে, পরেরটা যোগ হয় না।

উপরের সংখ্যাগুলোই আসল — TellMore AI আর ড্যাশবোর্ড ঠিক এগুলোই মানে, আপনার প্যাকেজ থেকে পড়া, একবার লেখা কোনো পাতা থেকে নয়।

উত্তর কীভাবে গোনা হয়

একক হলো একটা গ্রাহক-মেসেজের জবাবে TellMore AI-এর একটা উত্তর। বাকি সব বিনামূল্যে:

কী হলোগোনা হয়
গ্রাহক লিখল, TellMore AI উত্তর দিল১ — উত্তরটা দুই-তিনটা বাবলে এলেও
গ্রাহক পরপর তিনটা মেসেজ পাঠাল, TellMore AI একবার উত্তর দিল১
আপনি নিজে উত্তর দিলেন — ড্যাশবোর্ড, Messenger, Business Suite, WhatsApp বা Instagram থেকে০
TellMore AI বন্ধ, বা ঐ চ্যাট manual-এ, আর গ্রাহক লিখল০
আপনার পাঠানো ব্রডকাস্ট বা ফলো-আপ০
অর্থাৎ প্যাকেজের সংখ্যাটা হলো গ্রাহকের কতগুলো প্রশ্নের উত্তর TellMore AI আপনার হয়ে দিতে পারবে। ছোট ছোট টুকরোয় উত্তর দেওয়া TellMore AI-এর সাথে লম্বা কথোপকথনে এক ব্লকে উত্তরের চেয়ে বেশি খরচ হয় না।
এটা গ্রাহকের সংখ্যা নয়। একজন গ্রাহক সাধারণত পাঁচ-ছয়টা জিনিস জানতে চান — দাম, সাইজ, ডেলিভারি — আর প্রতিটা উত্তর একটা করে গোনা হয়। তাই মাসে ৩,০০০ মানে প্রায় ৬০০ জন গ্রাহক, আর ট্রায়ালের দিনে ৩০ মানে দিনে পাঁচ-ছয়জন। কোন প্যাকেজ লাগবে ঠিক করার সময় এভাবেই হিসাব করুন।

ফিচারগুলোর মানে

প্যাকেজে যে কথাগুলো লেখা, সহজ ভাষায়।

কী করে
TellMore AI-উত্তরমাসে গ্রাহকের কতগুলো মেসেজের উত্তর TellMore AI দিতে পারবে — প্রতিটা উত্তরে একটা, যতগুলো বাবলই লাগুক। শেষ হয়ে গেলে মাস না ঘোরা পর্যন্ত বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত TellMore AI উত্তর দেওয়া বন্ধ রাখে। আপনার নিজের উত্তর কখনো গোনা হয় না।
চ্যানেলকতগুলো Facebook পেজ, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর যুক্ত করতে পারবেন। ওয়েবসাইটের চ্যাট উইজেট আলাদা — সেটা চ্যানেলের ঘর নেয় না।
ভয়েস মেসেজগ্রাহকের ভয়েস নোট শুনে TellMore AI উত্তর দেয়, লিখতে বলার বদলে।
কমেন্টের উত্তরআপনার পোস্টের কমেন্টে উত্তর দেয়, আর দরকার হলে কথাটা ইনবক্সে নিয়ে যায়।
ব্রডকাস্ট ও ফলো-আপঅনেকজনকে একসাথে একটা মেসেজ, আর চুপ হয়ে যাওয়া কাউকে মনে করিয়ে দেওয়া। দুটোই শুধু তাদের কাছে যায় যাঁরা গত ২৪ ঘণ্টায় আপনাকে লিখেছেন — এটা Meta-র নিয়ম, আমাদের নয়।
ওয়েবসাইট চ্যাট উইজেটএকই TellMore AI, আপনার নিজের ওয়েবসাইটে, এক লাইন কোডে।
নিজের AI keyযেকোনো পেইড প্যাকেজ নিজের Google Gemini বা OpenAI key-তে কেনা: এআই-এর সব কাজ সেই key-তে চলে, এআই-এর বিল সরাসরি আপনি দেন, আর প্যাকেজ অর্ধেক দামে। এআই ইঞ্জিনে key বসানো পর্যন্ত TellMore AI অপেক্ষা করে।
অনলাইন শপের জন্য
দোকানের জন্যকী করে
পণ্যক্যাটালগে কতগুলো পণ্য রাখতে পারবেন। TellMore AI এগুলো থেকেই উত্তর দেয়।
ছবি দেখে পণ্য মেলানোগ্রাহক নাম না লিখে ছবি পাঠালে TellMore AI সেই পণ্যটা ক্যাটালগে খুঁজে বের করে আসল দামসহ বলে।
ওয়েবসাইট ইমপোর্টআপনার চালু দোকান বা WooCommerce/Shopify থেকে পণ্য টেনে এনে ক্যাটালগ ভরা — টাইপ না করে।
এজেন্সির জন্য
সেবার জন্যকী করে
তথ্যভাণ্ডার ডকুমেন্টআপনার আপলোড করা ফাইল — দামের তালিকা, নিয়ম, সেবার বর্ণনা — যেগুলো থেকে TellMore AI উত্তর দেয়।
Google Calendar বুকিংআপনি কখন ফাঁকা আছেন দেখে TellMore AI মিটিং বুক করে, Meet লিংক বানিয়ে পাঠিয়ে দেয়।
ওয়েবসাইট ইমপোর্টনিজের সাইটের পাতা টাইপ না করেই সার্ভিস ও তথ্য পাতায় নিয়ে আসা।

প্যাকেজ বদলানো

  1. ১ড্যাশবোর্ডে বিলিং ও পেমেন্ট খুলুন। শুধু আপনার ব্যবসার প্যাকেজগুলোই দেখবেন।
  2. ২একটি বেছে নিয়ে Pay online চাপুন — বিকাশ, নগদ, রকেট, উপায় বা কার্ড।
  3. ৩টাকা দেওয়া হলেই প্যাকেজ চালু হয়ে যায়।
বছরে দিলে বারো মাসের বদলে দশ মাসের দাম। প্যাকেজ বাড়ালে টাকা দেওয়া হওয়ার সাথে সাথেই চালু হয় — যে মাসের টাকা দিয়েছেন তার বাকিটা নষ্ট হয় না।
আমি কোন প্যাকেজগুলো দেখব?
আপনার অ্যাকাউন্টের ব্যবসার ধরন অনুযায়ী — দোকান বা সেবা। সাইন আপের সময় এটা ঠিক হয়েছিল, আর এটা শুধু প্যাকেজ নয়, পুরো ড্যাশবোর্ড ঠিক করে দেয়: দোকান পায় ক্যাটালগ আর অর্ডার, সেবা পায় সার্ভিস ও তথ্য আর বুকিং। দুই সেটেই টিম মেম্বার আছেন।
আমার Shop বা Service প্যাকেজের সাথে সেলস টিম যোগ করা যায়?
হ্যাঁ। Shop বা Service প্যাকেজে কোনো টিম মেম্বার ধরা থাকেন না, তাই যতজন দরকার বিলিং ও পেমেন্ট পাতায় Team members ধাপ থেকে যোগ করে নিন। ফ্রি ট্রায়ালে ১ জন থাকেন।
ব্যবসার ধরন বদলাতে পারি?
সাপোর্টে বলুন। এতে কোন ট্যাব পাবেন আর কোন প্যাকেজ কিনতে পারবেন — দুটোই বদলায়, তাই ভুল করে চাপ দেওয়ার মতো সুইচ এটা নয়।
মেসেজের সীমা পেরিয়ে গেলে কী হয়?
মাস না ঘোরা বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত TellMore AI নতুন গ্রাহককে উত্তর দেওয়া বন্ধ রাখে। কিছুই মুছে যায় না, আর ইনবক্স চালু থাকে — আপনি নিজে হাতে উত্তর দিতে পারবেন।
ওয়েবসাইট উইজেট কি আমার একটা চ্যানেল খেয়ে ফেলে?
না। ওর নিজের সুইচ আছে, চ্যানেলের ঘর নেয় না। এক চ্যানেলের প্যাকেজেও উইজেট থাকতে পারে।
সীমাহীন প্যাকেজ নেই কেন?
কারণ প্রতিটা মেসেজে AI-এর আসল খরচ হয়, আর 'সীমাহীন' লেখা প্যাকেজে হয় লুকোনো সীমা থাকে, নয়তো সবচেয়ে বেশি ব্যবহারকারীর কাছে লোকসান হয়। এই প্যাকেজগুলোয় যে সংখ্যাগুলো লেখা, সেগুলো আমরা সত্যিই দিতে পারি।
তবু আটকে গেছেন?
আমাদের লিখুন — TellMore AI নয়, একজন মানুষ উত্তর দেবে।
যোগাযোগ